‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খোদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। পরে বিভিন্ন ক্যাটেগরিতে সফল হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার ৪টি সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেএইচআর