বাবুগঞ্জ উপজেলায় রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, সূর্যমুখী, খেসারী, মসুর, মুগ, চিনাবাদাম, ফেলুন, সয়াবিন, গম ও বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ।
কৃষি উপ-সহকারী নূরুনাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করিম হাওলাদার, ইসলামী আন্দোলনের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হাফেজ রহমতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ মুন্না প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপ-সহকারী আতিকুর রহমান সুমন, উপ-সহকারী রফিকুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিয়া রোকন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় কৃষি উদ্যোক্তারা বলেন, মাঠ পর্যায়ে কৃষক সমিতি ও তাদের উৎপাদিত ফসল উৎপাদন বৃদ্ধিতে সঠিকভাবে কৃষি সামগ্রী সময়মতো পাচ্ছে না, যার কারণে কৃষির প্রতি কৃষকের আস্থা দিন দিন কমে যাচ্ছে।
ইএইচ