কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফিস্টুলা সংক্রান্ত অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মিটিংটি উপজেলা হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল্ল্যাহ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. রোজিনা আখতার, এসআরএমএনসিএ এইচ-ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী, প্রজেক্ট অফিসার বাদল এক্কা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন ও রশিদ, প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং ডা. সুমাশ্রী রায়সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ফিস্টুলা নির্মূল করার লক্ষ্যে উপজেলার সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন।
ইএইচ