মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৭:০১ পিএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ১৯ কার্টুন দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। এসব দুম্বার মাংস পৌরসভা ও সাতটি ইউনিয়নের ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়।

সৌদি সরকারের উপহারকৃত দুম্বার মাংস বুধবার দুপুর ১২টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো. রুহুল আমিন, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং গণমাধ্যমকর্মীরা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, “সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুঃস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ১৯ কার্টুন দুম্বার মাংস মাটিরাঙ্গা উপজেলার ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় আনুপাতিকভাবে বিতরণ করা হয়েছে। যারা প্রকৃত হকদার, তাদের হাতে যেন সঠিকভাবে পৌঁছায়, সেই দায়িত্ব নিশ্চিত করতে নিজ হাতে বন্টন করেছি।”

ইএইচ