গাইবান্ধার সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলমকে জনস্বার্থে বদলি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।
জানা গেছে, ওসি বাদশা আলমকে গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সি-সার্কেলে বদলি করা হয়েছে।
ওসি বাদশা আলম নিজেও বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ নভেম্বর (রবিবার) গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর এ বদলি কার্যকর করা হয়।
ইএইচ