নাটোরে আমার সংবাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের সমন্বয় সভা

নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৬:৪৮ পিএম

দৈনিক আমার সংবাদ পত্রিকার নাটোর জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন পত্রিকাটির নাটোর জেলা প্রতিনিধি মো. আব্দুল মজিদ।

আয়োজনে ছিল দৈনিক আমার সংবাদ পরিবার। সভায় উপস্থিত ছিলেন সিংড়া প্রতিনিধি মো. খলিল মাহমুদ, গুরুদাসপুর প্রতিনিধি আব্দুস সালাম, বরাইগ্রাম প্রতিনিধি বোরহান উদ্দিন, বাগাতিপাড়া প্রতিনিধি মুনজুরুল কবির বাবুল, নলডাঙ্গা প্রতিনিধি ইফতেকারুল ইসলাম এবং লালপুর প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়।

সভায় জেলা প্রতিনিধি আব্দুল মজিদ প্রতিনিধিদের উদ্দেশে বলেন,“আমরা সবাই আমার সংবাদ পরিবারের সদস্য। তাই পেশাদার সাংবাদিকতার মান বজায় রেখে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে অফিস আদেশ ও নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনে সবাইকে আরও যত্নবান হতে হবে।”

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমেই সংবাদ উপস্থাপনায় গুণগত মান বৃদ্ধি পাবে।

সভায় প্রতিনিধিরা মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহে নানা চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে পেশাগত দক্ষতা উন্নয়ন ও নিয়মিত সমন্বয় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইএইচ