নাটোরের লালপুরে ছাত্রলীগ নেতা সাহিদকে হ্যান্ডকাপ পরিয়ে আটক করার পর জনতার তোপের মুখে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
শনিবার বিকালে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এই ঘটনা ঘটে। সাহিদ উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মুক্তির ডাক নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ফুটবল খেলা চলাকালীন সাদা পোশাকে লালপুর থানা পুলিশের কয়েকজন সদস্য সাহিদকে হ্যান্ডকাপ পরিয়ে আটক করতে গেলে দর্শক ও স্থানীয়দের মধ্যে জনরোষ সৃষ্টি হয়। একপর্যায়ে জনতার তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায়ই সাহিদকে ছাড়তে বাধ্য হয় পুলিশ। ঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদের ব্যবহৃত মোবাইল ফোনও নিয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল।”
ফোন নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না।”
ইএইচ