ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার আসাদনগর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. হাসান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার মোহাম্মদ মাসুদ সরকার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আটক নারীরা হলেন- নরসিংদীর রাঙ্গামাটিয়া এলাকার আছিয়া বেগম (৪০), আকলিমা (৩০) ও বিলাসদি আল্লাহু চক্কর মানিক মিয়া বাড়ির শাহানাজ বেগম (২৮)। তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দ তালিকা অনুযায়ী মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় বডি ফিটিং অবস্থায় মাদক বহনকালে এই তিন নারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।
জেএইচআর