গোপালগঞ্জের মুকসুদপুরে টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।
অনুষ্ঠানে ২৪ জন প্রশিক্ষণার্থী ৭২ দিন প্রশিক্ষণ শেষে ভাতা ও সনদপত্র পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকার হেড অব এসটিপি ও বিভাগীয় ব্যবস্থাপক রনজিৎ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, ঢাকার কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম ও প্রকল্প সমন্বয়ক মো. সাইদুর রহমান।
প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকার বিভাগীয় ব্যবস্থাপক সুনিল কুমার সরকার, প্রশিক্ষক নাহিদা আক্তার এবং প্রশিক্ষণার্থী সাগরিকা।
ইএইচ