গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে (যুগ্ম-সচিব) পদোন্নতি জনিত কারণে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে মঙ্গলবার বিকালে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারি কমিশনার ভূমি মো. আতাহার শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেব নাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কাজি এজাজুল করিম, ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. ইকবাল খান, অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মো. সিফাত আজাদ এবং সাংবাদিক নিজামুল আলম মোরাদ প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এবং গীতা পাঠ করেন একাডেমিক সুপারভাইজার শিউলী হালদার। এ সময় সকল দপ্তর প্রধান উপস্থিত থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
ইএইচ