বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে আড়াই লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা ভরসা, সেখানে দীর্ঘদিন ধরে রোগীদের হার্টের ক্রিয়া পরীক্ষা করার ইসিজি মেশিন ছিল না। ফলে প্রতিদিনই অনেক রোগীর স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠত।
অবশেষে সেই দুঃসময় কাটলো। পাথরঘাটা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও তরুণ সমাজসেবক বদিউজ্জামান সাহেদ নিজস্ব উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষকে একটি নতুন ইসিজি মেশিন উপহার দিয়েছেন।
বদিউজ্জামান সাহেদ বলেন, “ইসিজি মেশিনের অভাবে কোনো রোগীর স্বজনের কান্নায় যেন হাসপাতাল প্রাঙ্গণ আর ভারী হয়ে না ওঠে, এই চিন্তা থেকেই ব্যক্তিগতভাবে মেশিনটি দিয়েছি। পাথরঘাটা উপজেলার মানুষের যেকোনো দুর্ভোগে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব।”
শুধু এই ইসিজি মেশিন নয়, পাথরঘাটা উপজেলাবাসীর বিভিন্ন সামাজিক, মানবিক ও জনস্বার্থমূলক কাজে বদিউজ্জামান সাহেদ ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন মানবিক রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে। তাঁর কর্মকাণ্ডে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উপজেলার সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার বলেন, “বদিউজ্জামান সাহেদ শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানবিক মননের এক বাস্তব প্রতিচ্ছবি। মানুষের কল্যাণে তিনি সর্বদা ভাবেন এবং সেই ভাবনাকে বাস্তবে রূপ দেন। কোনো দলীয় পদ বা ক্ষমতার সীমায় তিনি আবদ্ধ নন। আমরা তাঁর এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞ এবং তাঁর সফলতা কামনা করি।”
মানবিক রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে বদিউজ্জামান সাহেদ আজ পাথরঘাটা উপজেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন একজন তরুণ নেতা, যিনি রাজনীতিকে মানুষের কল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নিরলসভাবে।
ইএইচ