নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় আনার লক্ষ্যে শিক্ষা উপবৃত্তির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার, এশিয়ান টিভির সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি পনির ভূঁইয়া, এনটিভির অনলাইন প্রতিনিধি কামরুল ইসলামসহ অনেকে।
সেমিনারে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক তাৎপর্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
ইএইচ