তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৭:৫৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৬১ তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিএনপির নেতাকর্মীরা ব্যতিক্রম উদ্যোগ হিসেবে কৃষকের ধান কেটে দিলেন।

সারা দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর এলাকায় তিনজন কৃষকের প্রায় তিন বিঘা ধান কেটে দিলেন মোকামতলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে পেরে মোকামতলা ইউনিয়ন বিএনপি পরিবার অত্যন্ত আনন্দিত।

মোকামতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গণেশপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনকল্যাণমূলক এ কাজে শিবগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম এর নির্দেশনায় মোকামতলা ইউনিয়ন বিএনপি পরিবার অসহায় গরিব কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। যা সত্যিই আনন্দ ও মানবতার উৎকৃষ্ট উদাহরণ। 

এছাড়াও খাল খনন, রাস্তা সংস্কার থেকে শুরু করে কৃষকদের নানামুখী সমস্যার সমাধানে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন মোকামতলা ইউনিয়ন বিএনপি পরিবার। জনগণের অধিকার আদায়ের রাজনীতি শক্ত হাতে এগিয়ে নিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গরিব অসহায় কৃষকদের জমির ধান কেটে ঘরে তোলার মতো এই মহতী কাজে সহযোগিতা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ