কিশোরগঞ্জের বাজিতপুরে প্রভাব বিস্তারের জন্য মহড়া দেওয়ার সময় গুলিভর্তি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার রাতে উপজেলার নান্দিনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
নান্দিনা এলাকার মৃত কাশেম মেম্বারের ছেলে গোলাম সারোয়ার ভুবনের (২৭) সঙ্গে থাকা তুরস্কের তৈরি ৬ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী। এছাড়া ভুবনের সঙ্গে থাকা বাকি ২১ জনের কাছ থেকে একটি রামদাসহ বেশ কয়েকটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আটককৃত সবাই কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে বিএনপির জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার অনুসারী।
স্থানীয়রা আরও জানান, বেশ কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকদের সঙ্গে সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
ইএইচ