কুড়িগ্রাম জেলা পরিষদে রোববার বিকেলে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্নয়নমূলক কার্যক্রম, অগ্রগতি, রাজস্ব অর্থে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন এবং চলমান প্রকল্প সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া পূর্ববর্তী সভার কার্যবিবরণীও অনুমোদন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
মাসিক সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. ফিরুজুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম. মুক্তারুজ্জান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছা. সোহেলী পারভীন, এবং রাজিবপুর, চিলমারী, ভুরুঙ্গামারী, রৌমারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এছাড়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় জেলা উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন প্রকল্প গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেএইচআর