উপকূলীয় উপজেলা সন্দ্বীপে জলবায়ু বিপর্যয়ের কারণে ক্রমবর্ধমান বাস্তুচ্যুতি মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে “জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা কনফারেন্স হলে সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এবং কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স (CCR) প্রকল্পের অংশ হিসেবে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন (ইউএনও’র প্রতিনিধি)। এসডিআই চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোঃ মিলন মিয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন এবং সিএসও গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক ইলিয়াস কামাল বাবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান সুজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, পিআইও প্রতিনিধি তপন মাহমুদ, শিল্পকলার সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, উপজেলা প্রেস ক্লাব আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, প্রবন্ধিক মাস্টার নীলাঞ্জন বিদুৎ, ইসমাইল ফরিদ এবং এসডিআই-এর আরএম মোঃ ফসিউল আলম।
এ ছাড়াও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কাজল বেগম, ফরিদ, জেসমিন, জয়দেব জলদাসসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সন্দ্বীপ দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের একটি। প্রতিনিয়ত সমুদ্রভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার কারণে হাজারো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া পরিবারগুলোও মৌলিক সেবা, জীবিকা ও অবকাঠামোগত সংকটে সামাজিক ও মানবিক ঝুঁকিতে রয়েছে।
সেমিনারে যেসব বিষয় গুরুত্ব পায়, টেকসই পুনর্বাসনে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার, জলবায়ু উদ্বাস্তু পরিবারের তালিকা হালনাগাদ ও ডিজিটাল ডেটাবেজ, ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে আগাম সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা কাঠামো, বিকল্প জীবিকা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, পরিবেশবান্ধব আবাসন এবং গ্রাম রক্ষা বাঁধ নির্মাণ সংস্কার,স্থানীয় সরকার পর্যায়ে নীতিগত সহায়তা ও সক্ষমতা উন্নয়ন।
জেএইচআর