ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা ছাত্রদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে দক্ষিণ আইচা বাস স্ট্যান্ড সদর রোডে দক্ষিণ আইচা থানা ও চর মানিকা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে চর মানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইঞ্জি. এ.এইচ. সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার, চর মানিকা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মন্নান হাওলাদার, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ, সহকারী শিক্ষক মিজানুর, ছাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ বিশ্বাস, সহকারী শিক্ষক কাজী হুমায়ুন কবির, চর আইচা রাব্বানিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার হেলালি, চর আইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মনির হোসেন, মাওলানা জাহের মোল্লা, দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী মো. রতন পাটোয়ারী (দলিল লেখক), ডা. মিজান, ডা. মো. হাসনাঈন, গার্মেন্টস ব্যবসায়ী নুরে আলম, ব্যবসায়ী হাসান, সাইফুল, ফরিদ, দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা আসাদ, ফরহাদ হোসেন ডালিম, শহিদুল ইসলাম, মিজান, ইভান, জাহিদুল ইসলাম দিপু, সোয়েব, আবু নাঈমসহ শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
বক্তারা সরকারের প্রতি দাবিসহ বলেন, অবিলম্বে ভোলা–বরিশাল সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। বিচ্ছিন্নতা থেকে মুক্তি চাওয়া এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি মানববন্ধনে প্রদান করা হয়।
ইএইচ