চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু হয়েছে।
বুধবার সকালেই জেলা শহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. ইয়াসিন আলী এবং জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর রহমান।
সূচনা বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
খামারিদের মধ্যে বক্তব্য দেন মুনজের আলম মানিক ও রাকিবুল আলম বাবু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ভেটেরিনারি সার্জন মোছামত আশা আনা এবং অন্যান্য খামারি ও উদ্যোক্তারা।
এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশন করা হয়।
প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু, ছাগলসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করা হচ্ছে।
ইএইচ