বরিশালে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বরিশাল ব্যুরো প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৫৩ পিএম

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই স্লোগানে বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

বুধবার সকালে বরিশাল নগরীর নবগ্রাম রোডস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক বরিশাল মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে থেকে র‌্যালি বের হয়ে নবগ্রাম রোড প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এরপর অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ইএইচ