বিভাগীয় অপ্রাতিষ্ঠানিক ও প্রান্তিক নারী শ্রমিকদের সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১১:৩৫ পিএম

বিভাগীয় পর্যায়ের অপ্রাতিষ্ঠানিক ও প্রান্তিক নারী শ্রমিকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলার প্যারাগন হোটেলে অক্সফ্যাম, প্রচেষ্টা, ব্রেকিং দ্যা সাইলেন্স, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইসিডিও), রিলায়েন্ট উমেইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) এর আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়লা মেহের বানু, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী বিচারক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়; সাহেদা আক্তার, উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক কার্যালয়; মতিউর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক।

স্বাগত বক্তব্য রাখেন মাহমুদা সুলতানা, প্রোগ্রাম ডিরেক্টর, অক্সফ্যাম। উপস্থাপনা করেন শাহাজাদী বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, অক্সফ্যাম।

প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ, পিএইচডি, প্রফেসর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল; নীলিমা রাজভর, সভাপতি, শ্রমজয়ী চা নারী জোট; মতিউর রহমান, ইন্সপেক্টর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর; সুমি নায়েক, কর্মী নেত্রী, নারী মঞ্চ আমরা পারবো নেটওয়ার্ক, সিলেট; শিলা কুর্মি, কর্মী নেত্রী, আশার আলো সিলেট; সন্ধ্যা রানী, শ্রমিক নেত্রী, আমরা পারবো; পঙ্কোজ কোন্ডো, ভারপ্রাপ্ত সভাপতি, বিসিএসইড।

সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের নারী ও শ্রমিক নেতৃবিন্দ এবং সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে নারীদের অধিকার, উন্নয়ন, শ্রম আইন ও সরকারি বিভিন্ন দপ্তরের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নারী চা শ্রমিকদের শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমআইন কার্যকর করতে সরকারের ভূমিকা বিশেষভাবে উঠে এসেছে।

ইএইচ