স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরি ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৩:৫০ পিএম

স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির কৌশল ও জেলে নৌকায় লাইফবয়ার ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ পারভেজ।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলেদের নৌযাত্রায় লাইফবয়া ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। স্বল্পমূল্যে স্থানীয়ভাবে এই সেফটি গিয়ার তৈরি করা গেলে দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

ইএইচ