নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী যোগদান করেছেন।
মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ জেলা কুমিল্লা।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহকারী পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসেবে কর্মজীবন শুরু করেন।
এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, পিবিআইতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই, নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার, পঞ্চগড় হিসেবে দায়িত্বে ছিলেন।
ইএইচ