মধুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০১:০৩ পিএম

ফরিদপুরের মধুখালীতে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মধুখালী প্রেসক্লাব। 

রোববার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও আবু রাসেল শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও আবু রাসেল বলেন, মধুখালীর মানুষের আন্তরিকতা তাকে সবসময় অনুপ্রেরণা যোগাবে। তিনি সাংবাদিকদের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, তাদের সহায়তায় উন্নয়নমূলক কাজগুলো সহজ ছিল।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল আলীম মানিক, সাহাবুদ্দিন আহমেদ সতেজ, গোলাম মোস্তফা বাকি, মেহেদী হাসান মুন্নু, ইয়াসিন বিশ্বাসসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

জেএইচআর