কর্ণফুলীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:৩৭ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি ও তিনটি কার্তুজসহ রাশেদ নুর প্রকাশ রাশু (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রাশেদ নুর ওই এলাকার রাজ্জাক নুর প্রকাশ রজ্জক নুরের ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘আটক যুবকের কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইএইচ