নরসিংদীর শীলমান্দিতে এন আর এন নামের একটি স্পিনিং মিলে শনিবার দিবাগত রাত ১০টার দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় রোববার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, নরসিংদী ও মাধবদীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পলাশ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগ্নিকাণ্ডের কারণে মিলটির তুলা ও সুতা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি।
জেএইচআর