সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

সোনারগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৩:৪০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সোনারগাঁ উপজেলার সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। 

সোমবার দুপুরে তিনি উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় করেছেন। তিনি গত ৭ নভেম্বর সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার সংবাদ পত্রিকা ও এশিয়ান টিভির সোনারগাঁ ও আড়াইহাজার প্রতিনিধি পনির ভুইয়া, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান, যুগান্তরের প্রতিনিধি আল আমিন তুষার, সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি বিজয় টিভির প্রতিনিধি অনিক ইসলাম, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি আবু বকর সিদ্দিক সহ অনেকে।

শিক্ষাসহ সকল বিষয়ে উন্নয়ন করা ও সফল সোনারগাঁ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ইউএনও আসিফ আল জিনাত।

ইএইচ