রংপুর বিজিবি উত্তর পশ্চিম রিজিয়নের প্রেস কনফারেন্স

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৫৯ পিএম

ফুলবাড়ী ২৯ বিজিবির আয়োজনে দিনাজপুর বিজিবির গুলজার হল রুমে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান, ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এস জাবের বিন স্বপন ও দিনাজপুর সেক্টর সদর দপ্তরের মেজর তানিম হাসান খান।

প্রেস কনফারেন্সে দিনাজপুর সেক্টর কমান্ডার মোহাম্মদ ফয়সাল হাসান জানান, "রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন এর আওতাধীন বিজিবি সদস্যরা এক বছরে ৪৮ জন আসামি এবং ৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন রকম চোরাচালানি মালামাল আটক করেছেন।"

বিভিন্ন সময় সীমান্তে পুশ ইন, পুশ ব্যাক এবং নারী পাচারের সময় নারী-পুরুষ ও মহিলাদের আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। জাল টাকার নোট, নতুন বিওপি স্থাপন সহ জনকল্যাণমূলক কার্যক্রমে বিজিবি সদস্যরা বিশেষ ভূমিকা রেখে আসছেন।

এছাড়াও সীমান্তে দরিদ্র নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা সেবাও প্রদান করা হয়েছে বলে জানান। সেক্টর কমান্ডার বলেন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রেস কনফারেন্সে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ