নেত্রকোণায় নবনির্মিত বাইপাস সড়ক সংলগ্ন 'জলতরঙ্গ ফুড পার্ক'টি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হকের সহধর্মিনী ডা. লুৎফা হক।
শনিবার দুপুর ২টায় নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আলিফ নগর দুধকুড়া বিল এলাকায় 'জলতরঙ্গ ফুড পার্ক' কর্তৃপক্ষ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের নমিনী ডা. মো. আনোয়ারুল হকের সহধর্মিনী ডা. লুৎফা হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খসরু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট মোঃ খলিলুর রহমান খলিল।
দুধকুড়া বিল বাইপাস রাস্তার পাশে মনোমুগ্ধকর ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে ফুড পার্কটি। সেবা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এর পাশাপাশি এখানে থাকছে বার্গার, ভেজিটেবল রোল, চিকেন ফ্রাইসহ বিভিন্ন ধরনের দেশীয় খাবার। ছোট্ট কোমলমতি শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থাও রয়েছে।
তাছাড়া বিবাহবার্ষিকী (ম্যারেজ ডে), জন্মদিন, কোম্পানি কনফারেন্স, বিভিন্ন কর্মশালা, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি) নিয়ে যেকোনো অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আছে এই পার্কে।
বক্তারা 'জলতরঙ্গ ফুড পার্ক'টির উদ্যোক্তা, প্রোপাইটর বেলায়েত হোসেন বিল্লাল, পরিচালক আনন্দ চন্দ্র বর্মন ও সুজন বর্মনকে এরকম উদ্যোগের জন্য সাধুবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।
ইএইচ