ঢাকা জেলা উত্তরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্ন রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা, ভোটকেন্দ্র দখল, ভোটারকে ভয়ভীতি প্রদর্শন কিংবা রাজনৈতিক সহিংসতা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম যোগদান করে বলেন, নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যারা অপচেষ্টা চালাবে, তারা যে দলেরই হোক না কেন আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলা উত্তরের সব থানা এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, ডিবি ও র্যাবের টহল বাড়ানো হয়েছে। রাতভর চেকপোস্ট ও মোবাইল টিমের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওসি মো. সাইদুল ইসলাম স্পষ্ট করে বলেন, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক গ্রেপ্তারসহ সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনি মাঠকে রক্তাক্ত করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থানে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছে, নিরপেক্ষ ও শক্ত অবস্থানই পারে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
জেএইচআর