শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এ সময় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন পারভেজ, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে আজকের দিনে। তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করতে। জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন।”
ইএইচ