বীর মুক্তিযোদ্ধা, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় মোহাম্মদ আলীর নিজস্ব ভেজিটেবল অয়েল মিলে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ফতুল্লা ইউনিয়ন ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এছাড়াও শত শত কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মোহাম্মদ আলী বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তাঁর ভূমিকা সবসময়ই প্রশংসিত।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
ইএইচ