হবিগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আলহাজ্ব জি কে গউছের পক্ষে এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম এর নিকট থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বিএনপির প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এবং হবিগঞ্জ পৌরসভার তিন বারের পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের পক্ষে বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক ও হাজী এনামুল হক এনামসহ নেতাকর্মী-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়পত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন।
ইএইচ