দীঘিনালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন

দীঘিনালা সংবাদদাতা প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:০২ পিএম

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। 

দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো মাইন উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো সোহেল রানা, দীঘিনালা থানা প্রতিনিধি পুলিশ উপ পরিদর্শক এসআই মো রাজিব শেখ, দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী পরিচালক সমাজসেবক আনন্দ মোহন চাকমা, সাংবাদিক মো সোহানুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈধ পথে বিভিন্ন কাজের উপর দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে হবে। বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশের জন্য জীবন দিয়ে বাংলাদেশ উপহার দিয়েছেন, আর বীর মুক্তিযোদ্ধাদের সাথে সাথে এই বিজয়ের মাসে বীর রেমিট্যান্স যোদ্ধারাও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছেন।

ইএইচ