সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুরের কোনাবাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব ও মিয়া ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইএইচ