নারায়ণগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির গ্রেপ্তার

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:১৮ পিএম

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ফাইটার মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার গলাচিপা এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় তিনি বলেন, শহরের গলাচিপা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইএইচ