যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

যশোর ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:১৬ পিএম

যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ডিসেম্বর-২০২৫ মাসের আইন-শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী ও জেলার অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। আলোচনায় বিগত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয়।

এছাড়া সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান জোরদার, কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ, মজুদদারদের বিরুদ্ধে অভিযান, মাদক ও ছিনতাই বিরোধী অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সভায় কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন না।

ইএইচ