পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে স্কয়ারের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৪৯ পিএম

শীতপ্রধান উত্তরের জেলা পঞ্চগড়ে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে স্কয়ারের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে তিন শতাধিক বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের মাঝে এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের রংপুর বিভাগীয় সেলস ম্যানেজার এসকে সাব্বিরুল ইসলাম এবং মেডিকেল অফিসার আজাদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই মানবসেবা কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান।

ইএইচ