আশুলিয়ায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা) প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৫১ পিএম

ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

ডিবি উত্তর ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় অভিযান চালান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন জনি (৩২) এবং মো. অপু (২৮)। আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে চারটি এবং মো. অপুর বিরুদ্ধে মোট দশটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা করে গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ