নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেল ৩টায় একযোগে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ প্রচারণার আয়োজন করা হয়।
উপজেলা পৌরসভা, কাচপুর, পিরুজপুর, সাদীপুর, মোগরাপাড়া সহ সকল ইউনিয়নে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে জনগণের মধ্যে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি পোস্টাল ভোট ও গণভোটের বিষয়াবলী এবং নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন ও গণভোট সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পায় বলে আয়োজকরা জানান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও তৌফিকুর রহমান এবং কাচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলম সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
ইএইচ