বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি ক্যাম্পাসে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাকে বাংলাদেশ ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালক হিসেবে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বাকৃবি হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশে ডাচ-বাংলা ব্যাংকের একটি বুথের পেছনের মাঠে এ মরদেহ দেখা যায়। 

মরদেহটি একটি গাড়ির পাশে পড়ে থাকতে দেখা গেলে স্থানীয়রা বাকৃবি প্রশাসন ও ক্যাম্প পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্যক্তিটি স্ট্রোক বা স্বাস্থ্যগত জটিলতায় মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পরে মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয় আবু শাদাত মোহাম্মদ সায়েম নামে। তিনি বাংলাদেশ ব্যাংক ঢাকার এডিশনাল ডাইরেক্টর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, তিনি বাকৃবির ১৯৯৮-৯৯ সেশনের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন। ঐদিন সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ম

য়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ইএইচ