মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১শত টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মদন থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলেন মো. ফারুক আহমেদ। তিনি মদন উপজেলার দুর্গাশ্রম গ্রামের মৃত সাদাব আলীর ছেলে।
মদন থানার অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান রোববার বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের এসআই ফয়সাল এর নেতৃত্বে একটি চৌকস টিম রোববার দিকে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে মাদক কারবারি মো. ফারুক আহমেদের বসত বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১শত টাকাসহ মো. ফারুক আহমেদকে আটক করে। আটককৃত ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে আজ রোববার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
ইএইচ