কোনাবাড়ী থেকে প্রচার-প্রচারণা শুরু করেন ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:২৫ পিএম

গাজীপুরের কোনাবাড়ী থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মুজিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে কোনাবাড়ীতে আমবাগ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব ২০২৬ এর উদ্বোধনের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর ঘোষণা দেন এমপি প্রার্থী মুজিবুর রহমান।

এ সময় তার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সভাপতি রবিউল আলম রবি, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা।

পিঠা উৎসবে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান বলেন, আমরা আশা করি যে পরিমাণ সাড়া পাচ্ছি ৩৫ বছর পর গাজীপুর-১ আসন বিএনপিকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

ইএইচ