টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলহাজ মো. ফকির মাহবুব আনাম স্বপন, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি।
কিন্তু দলীয় চূড়ান্ত মনোনয়ন পান ফকির মাহবুব আনাম স্বপন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এতে ২১ জানুয়ারি দল থেকে বহিষ্কৃত হন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় (ধনবাড়ী-মধুপুর) প্রচারণাও শুরু করেন তিনি।
শুক্রবার দলের নেতাকর্মীদের আহ্বানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান বলেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে আমরা আগে থেকেই ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছি।
তিনি আজ আমাদের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কাজ করবেন। তার এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।
ইএইচ