তারেক রহমানের জনসভা ঘিরে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ময়মনসিংহ সফর ও জনসভাকে সফল করতে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

ময়মনসিংহ সদর আসনের বিএনপির সাংসদ প্রার্থী আবু ওয়াহাব আকন্দ জানান, জনসভা সফল করতে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাঠ প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা এবং নেতাকর্মীদের সমন্বয়ে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, “দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহ আগমন একটি ঐতিহাসিক ঘটনা। এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা রয়েছে।”

আবু ওয়াহাব আকন্দ আরও জানান, ময়মনসিংহ সদরসহ আশপাশের উপজেলা ও মহানগর এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

ইএইচ