আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির।
শিক্ষা কর্মকর্তা শফিকুল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সহকারী পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অনেকে।
অনুষ্ঠানে সকল প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচ