কাশিয়ানীতে মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৫৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। 

রোববার দুপুরে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আফজাল হোসেন বাচ্চু। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মুক্তিযোদ্ধাদেরসহ সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

ইএইচ