ঝিনাইদহে বেকার যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে দিনব্যাপী চাকরি মেলা এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। কলেজের অধ্যক্ষ আনিচুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আলাউদ্দিন, সিও’র ডাইরেক্টর ড. মেহেদী হাসান, আইডিইবির চেয়ারম্যান ইয়াসিন আলী, সিনিয়র ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান ও নাসরিন আক্তার।
আয়োজকরা জানান, মেলায় বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে বেকার যুবদের জীবনবৃত্তান্ত গ্রহণ ও সরাসরি মৌখিক পরীক্ষা নিয়ে শতাধিক বেকারের চাকরির ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া আবেদনকারীদের চাহিদা অনুযায়ী পরে চাকরির সুযোগ দেওয়া হবে। এ মেলা থেকে দুই শতাধিক যুবক-যুবতীর কর্মসংস্থান হবে বলে আয়োজকরা আশা করছেন।
ইএইচ