ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিশোরগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।
সভায় নির্বাচন কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনের আগে এবং পরে করণীয়-বর্জনীয় নির্দেশিকা তুলে ধরেন। এ সময় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে উপস্থিত সবার সহযোগিতা কামনা করা হয়।
ইএইচ