বিদ্যমান সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা পরিষদ হলরুমে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)-এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রংপুরের পরিচালক আয়নাল হক ও খামার মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মৎস্য খামারগুলোতে অটোমেশন ও পানি সরবরাহ ব্যবস্থা, সৌরবিদ্যুৎ স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ নানা কর্মকাণ্ড পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মাছের উৎপাদন লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পাবে।
কর্মশালায় মৎস্য খামারের উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তারা অংশ নেন।
ইএইচ