মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া-দিঘী বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গড়পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাপ্তাহিক রূপসী পত্রিকার সম্পাদক গুলশান আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহমেদ সাদ্দাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ ও আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহমেদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইএইচ